শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

নাসরুল্লাহকে ‘অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক’ বলেছে ইরান

২৯ সেপ্টেম্বর, এপি:হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে ‘অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক’ হিসেবে প্রশংসা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। গত শনিবার এক বিবৃতিতে নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। নাসরাল্লাহ’র হত্যাকা- ‘প্রতিরোধ আরও শক্তিশালী করবে’ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই হত্যার দায় অস্বীকার করতে পারে না।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হিজবুল্লাহ প্রধানের জন্য পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন। হিজবুল্লাহর প্রধানকে শহিদ উল্লেখ করে ‘তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না’ বলেছেন তিনি। সেই সঙ্গে সব মুসলমানকে ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানিয়েছেন খামেনি। খামেনি বলেছেন, ‘এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে হিজবুল্লাহ’র শীর্ষে থাকা প্রতিরোধের মাধ্যমে।’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রতিরোধ এক নেতার গৌরবময় পথ। তার সেই পথ অব্যাহত থাকবে এবং জেরুজালেমকে মুক্ত করার তার পবিত্র লক্ষ অর্জন করা হবে।’ 

অনলাইন আপডেট

আর্কাইভ